কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিজি পদক পেলেন ১২০ র‍্যাব সদস্য

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৭, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র‍্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পাচ্ছেন ১২০ র‍্যাব সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত র‍্যাব মেমোরিয়াল ডে অনুষ্ঠানে এ পদক তুলে দেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, পদক প্রদান ছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‍্যাব মহাপরিচালক।

পাশাপাশি তিনি আভিযানিক কার্যক্রমে শহীদ র‍্যাব সদস্যদের স্মৃতি স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‍্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এর আগে গতকাল বুধবার (৬ মার্চ) এলিট ফোর্স র‍্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।