কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টোল ত্রুটি ও বিকল গাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিমি যানজট

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৪, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা সেতু এলাকায় টোল প্লাজার যান্ত্রিক ত্রুটি এবং পরে একটি গাড়ি বিকল হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া এ যানজট মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ভোরে টোলবক্সে ত্রুটি দেখা দেওয়ায় টোল আদায়ে বিঘ্ন ঘটে, ফলে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই ঘণ্টা পর টোল কার্যক্রম স্বাভাবিক হলেও মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এ সময় কিছু যানবাহন উল্টো পথে চলার চেষ্টা করলে যানজট তীব্র আকার ধারণ করে। পরে হাইওয়ে পুলিশ বিকল গাড়িটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

তবে দুপুর পর্যন্ত থেমে থেমে যান চলাচল করতে দেখা গেছে বলে জানা গেছে। দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।