কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টানা ১২০ ঘণ্টা ইন্টারনেট বন্ধ, অন্ধকারে ইরান

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ১২০ ঘণ্টা ছাড়িয়েছে। এর মধ্যে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করলে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস।

সংস্থাটি বলেছে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ (ব্ল্যাকআউট) থাকা এখন পর্যন্ত প্রায় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে।

যা ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় ১ শতাংশে নেমে এসেছে।

নেটব্লকস সতর্ক করেছে, বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে—এ কারণে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে তারা সতর্ক করেছে।

.