কুমিল্লাবুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া জামায়াতের নির্বাচনি কার্যালয় ও সদর উপজেলার বেসাইনখান এলাকায় দুই কর্মীর দোকানে অগুনের ঘটনা ঘটেছে। নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতা করেছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। PauseMute

সোমবারবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্ত্তিপাশা ইউনিয়নে পৃথক অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

ঝালকাঠি-১ আসনের জামায়াতের দাঁড়িপাল্লর প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের শেষ মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপির প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যাতে করে সাধারণ ভোটাররা আতঙ্কিত শঙ্কিত হয়ে পড়েন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশে প্রভাব পড়বে বলে জানান তিনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।