দেশের জ্বালানি তেলের ডিপো ও ফিলিং স্টেশনের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য Bangladesh Petroleum Corporation (বিপিসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে।
রোববার (৮ মার্চ) Energy and Mineral Resources Division থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশি টহল বাড়ানোর বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।












