এতে বলা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন বা ট্যাংকারের মাধ্যমে পাঠানো হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।














