কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৪, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন এক চূড়ান্ত ও ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার (১৪ মার্চ) ইরান সমর্থিত সংবাদ সংস্থা তাসনিম নিউজের মাধ্যমে এক জরুরি বার্তায় সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জেবেল আলী (দুবাই), খলিফা (আবুধাবি) এবং ফুজাইরাহ বন্দর এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে। ইরানের দাবি, এসব বেসামরিক এলাকায় মার্কিন সামরিক বাহিনী অবস্থান করায় এগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আগের চেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন দফায় হামলা শুরু করেছে।

তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের তেল অবকাঠামোর কোনো ক্ষতি করেনি। যদিও ইরান বলছে, তাদের তেল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সবশেষ তথ্য অনুযায়ী নিহতের পরিসংখ্যান: ইরান: ১৪৪৪; লেবানন: ৭৭৩; ইরাক: ২৬; ইসরায়েল: ১৪; মার্কিন বাহিনী: ১১; আমিরাত, কুয়েত ও ওমানসহ অন্যান্য: আরও ১৯ জন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ এখন ‘নির্ণায়ক বা চূড়ান্ত পর্যায়ে’ প্রবেশ করেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই লড়াই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

.