কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার অধিকার নেই’

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে, জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনও অধিকার নেই।

তিনি বলেছেন, “লুটপাট-দুর্নীতি এবং জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতরা রাজনীতি করতে পারে না।”

এছাড়া, তিনি জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ‘মাইনাস টু ফরমুলা’ নিয়ে চিন্তা করছে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে, সবার সঙ্গে আলোচনা করে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।