কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন-টিউশন ফি মওকুফ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৯, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আজীবন বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ আবেদন করতে পারবেন।

এছাড়াও, প্রজ্ঞাপনে জানানো হয় যে, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি মওকুফের এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।