স্টাফ রিপোর্টার:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুমিল্লা টাউনহল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হসপিটালের প্রখ্যাত ডাক্তারগণ এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করছেন। তাদের মধ্যে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ড. মিয়া মনজুর, ড. তুষার, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ড. তারেক হাসান, ড. সাগর, মেডিসিন বিশেষজ্ঞ ড. প্রিয়ণ, ড. সাকালান, ড. মিয়াজি, ড. সুমন, নাক-কান-গলা বিশেষজ্ঞ ড. সফিক, ইউরোলজি বিশেষজ্ঞ ড. মাসুম হাসান, ড. মাহবুব শিকদার, ড. সুমন এবং গাইনি বিশেষজ্ঞ ড. জাবিন।


ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে আছেন ড. আরিফ হায়দার, সেক্রেটারি ড্যাব মহানগর এবং ড. আল আমিন, সহ সাংগঠনিক ড্যাব মহানগর।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ইউসুফ মোল্লা টিপু, উদবাতুল বারি আবু, নিজাম উদ্দিন কায়সার, মনির হোসেন পারভেজ, রোমান হাসানসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি একটি র্যালি ও সমাবেশও আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, হাজি আমিনুর রশিদ ইয়াছিন, ইউসুফ মোল্লা টিপু, উদবাতুল বারি আবু, নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।












