কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়তাবাদী মহিলা দল হেসাখাল ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৫, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল হেসাখাল ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে মহিলা সমাবেশ শনিবার বিকালে দায়েমছাতি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে।

হেসাখাল ইউনিয়ন বিএনপি মহিলা আহবাহিকা জনাবা আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস চেয়ারম্যান,প্রধান বক্তা উপজেলা মহিলা দলের আহ্বায়িকা রাবেয়া সুলতানা চামেলী।

উপজেলা ছাত্রনেতা সাইফুল ইসলাম হিরো সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এ কে এম সায়েম মজুমদার, হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজ ডিলার, উপজেলা মহিলা দলের সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা,উপজেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদিকা  ফারহানা ইয়াসমিন,উপজেলা বিএনপি সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুবা আক্তার মায়া, উপজেলা বিএনপি নেতা  আলাউদ্দিন মেম্বার প্রমুখ