কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুর আড়াইটায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ এক প্রেস ইনভাইটেশনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও জামায়াতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ব্যাপারে জামায়াতে ইসলামীর বক্তব্য উপস্থাপন করতে এ সংবাদ সন্মেলন ডাকা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।