কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমি-বাড়ি নেই ববি হাজ্জাজের, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৬, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ।

হলফনামায় ববি হাজ্জাজ উল্লেখ করেছেন তার কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার নিজের ৩৫ ভরি এবংস্ত্রীর রয়েছে ১২০ ভরি স্বর্ণ।

আলোচিত মুসা বিন শমসেরের এ ছেলে হলফনামায় মায়ের নাম উল্লেখ করেছেন কানিজ ফাতেমা চৌধুরী। বাড়ি গুলশানে। তার স্ত্রীর নাম রাশনা ইসলাম এবং তাদের দুই মেয়ে রয়েছে। তাদের নাম ইনায়া ইমাম হাজ্জাজ ও নিয়াসা ইমাম হাজ্জাজ। তারা দুজনই শিক্ষার্থী।

হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে। নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ রয়েছে। শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং পেশা থেকে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা আয় করেন। কোনো কৃষি জমি, বাড়ি নেই।

ব্যাংকে চার লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের মনোনয়ন দাখিল

একটি যৌথ ব্যবসা থেকে বছরে আয় ছয় লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা দেখিয়েছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই। তবে স্ত্রীর আছে ১২ লাখ টাকা।

ববি হাজ্জাজের শিক্ষাগত যোগ্যতা এমবিএ, কোনো মামলা নেই, পেশা হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা উল্লেখ করেছেন। এ ছাড়া তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার।