মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রহমান সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মিন্টু মিয়া সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর এস এম জাহাঙ্গীর আলম।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস ভূঁইয়া বলেন,প্রতি বছরের ন্যায় এই বছরেও ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম ও বই বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভর্তির কার্যক্রম চলমান আছে। ভর্তি হওয়ার পর আমরা শিক্ষার্থীকে বই প্রদান করব। পরিশেষে অভিভাবক সমাবেশে ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট বিতরন করা হয়।












