কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালেয়র ম্যানেজিং কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ থেকে বিকাল বিকাল ৪ পর্যন্ত চলে নির্বাচন৷ অত্র বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে ৩২৭ জন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷
নির্বাচনে ২টি প্যানেলে ৪ জন করে ৮ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ২ জন মোট ১০ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে নির্বাচন করেন৷ তার মধ্যে প্যানেল প্রার্থী মো:আক্তার সরকার ২২৬ ভোট, মো: রুক্কু মিয়া সরকার ২১৬ ভোট, মো: এনামুল হক নুরুন্নবী ২০০, মো: নেছার ১৮৪ ভোট এবং মহিলা আসনে রত্না আক্তার ২২৯ ভোট পেয়ে এই প্যানেলের মোট ০৫ জনই অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন।
অন্যদিকে আরেক প্যানেলের প্রার্থী মো: মনিরুল ইসলাম ১৪০ ভোট,আব্দুল হক ১১৬ ভোট,মো: বিল্লাল ১১৭ ভোট,জামাল সরকার ৯৩ ভোট এবং মহিলা প্রার্থী সাহেনা আক্তার ১০৯ ভোট পেয়েছেন।
উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল করিম নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এবং থানার দুইজন পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একজন সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচনের সার্বিকদায়িত্বে ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ ভূইয়া।












