কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে মালবাহী ট্রাক উল্টে সিএনজি-ইজিবাইকের ৩ যাত্রী নিহত

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১০, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাক উল্টে সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আট নম্বর মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ‘সন্ধ্যায় ফেলনা গ্রামে একটি মালবাহী ট্রাক উল্টে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের পড়ে যায়। হতাহতরা কোন পরিবহনের যাত্রী, তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’