কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ সন্ত্রাসী শাহনেওয়াজ আটক

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শাহ নেওয়াজ নামে কক্সবাজারের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার ভোররাতে উপজেলার চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে। শনিবার(১১ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

জানা গেছে, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁন্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‌্যাব শাহ নেওয়াজ(২৫) নামে অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাঁর হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃত সন্ত্রাসী শাহ নেওয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।