কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ধানের শীষকে পেছনে ফেলে জয় পেলেন দাঁড়িপাল্লা, ব্যবধান অর্ধলাখের বেশি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসাইন ইমন

কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে ফলাফল বলছে, লড়াই ছিল সরাসরি দুই প্রধান প্রার্থীর মধ্যে। মোট ৪ লাখ ২১ হাজার ৬৩২ জন ভোটারের এই আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ১২৫টির ফল প্রকাশ হয়েছে


মোট ২ লাখ ১৯ হাজার ৫১১ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ১৩ হাজার ৮৯৪টি এবং বাতিল ভোট ৫ হাজার ৬১৭টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৬ শতাংশ।


ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৭০ ভোট।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মহিউদ্দিন (শহীদ) হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট। জাতীয় পার্টির মোঃ মাইন উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭০৪ ভোট। বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আব্দুর রহিম ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৪ ভোট। মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৬ ভোট এবং গণফ্রন্টের মোঃ আলমগীর মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮ ভোট।
সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে শীর্ষ দুই প্রার্থীর ঝুলিতে। চৌদ্দগ্রামে এবারের ফল তাই ব্যবধানের কারণেই সবচেয়ে বেশি আলোচনায় থাকবে।