বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের পরীক্ষিত এবং আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং কুশল বিনিময় করা হয়।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পানিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














