কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিন্ময়কে রিমান্ডে নেওয়া হলে সকল ষড়যন্ত্রের মূল বেরিয়ে আসবে: মামুনুল হক

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৯, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নেওয়া হলে সকল ষড়যন্ত্রের মূল বেরিয়ে আসবে। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, “ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় কৃষ্ণ দাশ উসকানি দিয়েছে। ভারত যদি বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা অব্যাহত রাখে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

ভারত বয়কটের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, অথচ নিজেদের বাংলাদেশের বন্ধু দাবি করে!”

তিনি আরও বলেন, “ইসকনকে নিষিদ্ধ করার বিষয়ে কেউ গড়িমসি করলে, হেফাজতে ইসলাম আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”

মামুনুল হক সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মদতদাতাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।