নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়াকে দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় বদলি করা হয়েছে। তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।
২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসা সোহানিয়া পরবর্তীতে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি গত বছরের ডিসেম্বরে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বাল্যবিয়ে প্রতিরোধ, বালু পাচার রোধ ও মাদকবিরোধী উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার হঠাৎ বদলিতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












