কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় চমক দেখালেন স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থীদের পেছনে ফেলে শীর্ষে কলস

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম খান

কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে এবার সবচেয়ে বড় আলোচনা স্বতন্ত্র প্রার্থীর জয়ে। মোট ৩ লাখ ২৯ হাজার ১৬৬ জন ভোটারের এই আসনে ১০৬টি কেন্দ্রের সব ফল প্রকাশ হয়েছে।
সর্বমোট ১ লাখ ৮৬ হাজার ১২০ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৮১ হাজার ৫৬টি এবং বাতিল ভোট ৫ হাজার ৬৪টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫৪ শতাংশ।
ফলাফলে স্বতন্ত্র প্রার্থী অতিকুল আলম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৮১ ভোট।
এ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সোলাইমান খান দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৩১৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এহতেশামুল হক হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ২৭৭ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সজল কুমার কর ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬১ ভোট।
সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে, দলীয় প্রার্থীরা একাধিক ভাগে বিভক্ত থাকলেও স্বতন্ত্র প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে গেছেন। চান্দিনায় এবারের ফল তাই স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা