কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহণের একটি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক যাত্রী মারা গেছেন।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ চলন্ত বাসটিতে অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বাসটি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করে। এ সময় এক যাত্রী লাফ বাসের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় বেশ কয়েক যাত্রী আহত হয়েছেন।

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যান চলাচল স্বাভাবিক করে।

বাসের যাত্রী মাসুদ হোসেন বলেন, আমার সিট বাসের সামনের দিকে ছিল। আমি গৌরনদী থেকে উঠেছি। ওঠার পর থেকেই শুনেছি চালক, হেলপার ও সুপারভাইজার আস্তে আস্তে কথা বলছে। আমরা হালকা হালকা গন্ধ পাচ্ছিলাম। এরপরই এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, “আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে অগ্নিকাণ্ডের পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করে। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন