বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। আজ সোমবার সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।
বিষয়টি জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।












