কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম ইসলামী ফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি প্রতীক) সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহানের নির্বাচনী অফিসে গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৩টার দিকে আনোয়ারা উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের মধ্যম খাসখামা (১ নং ওয়ার্ড) এলাকায় অবস্থিত নির্বাচনী অফিসে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় খাসখামা (১ নং ওয়ার্ড) কেন্দ্র কমিটির সচিব কাজী মোহাম্মদ আলী আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক সপ্তাহ আগে এলাকায় নির্বাচনী অফিস স্থাপন করা হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চলাকালে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।