কুবি প্রতিনিধি:
ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ২০২৬–২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন বিষয়ক কমিটি গঠন এবং সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) ঘাগড়া ইউনিয়ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সংসদের স্থায়ী উপদেষ্টা পরিষদের সদস্য তুহিন আলম বিজয়,আরিফ আহমেদ জয়, সবুর খান, তানভীর রশিদ অর্ণব এবং কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন।
এতে এসএসসি ২০১৮,২০১৯ ও ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে মেইলে সিভি জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগমী ৬ মার্চ থেকে ২০২৬ থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।


.












