কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে কুমিল্লা। দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের।

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যান্য জেলার মতো কুমিল্লাতেও জেঁকে বসেছে তীব্র শীত। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের কোনো দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিমেল হাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

শীত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।