কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপন ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রজ্ঞা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৯, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা তার অভিনয় যাত্রা শুরু করেন তামিল সিনেমার মাধ্যমে। ২০২২ সালে ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ ঘটে, যেখানে তিনি একজন মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন। যদিও সিনেমাটি তেমন সাফল্য পায়নি, তবে তার অভিনয় দক্ষতার মাধ্যমে দক্ষিণী বিনোদন জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। পরবর্তীতে তিনি মালয়ালাম ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেন।

সম্প্রতি প্রজ্ঞা নাগরার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন।

প্রজ্ঞা জানিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে তিনি তার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

গত শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রজ্ঞা এক্স-এ লিখেছেন, “এখনো বিষয়টি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে এটি একটি খারাপ স্বপ্ন, হয়তো এখনই জেগে উঠব।”

তিনি আরও বলেন, “প্রযুক্তির মূল উদ্দেশ্য ছিল মানবজাতিকে সাহায্য করা, তাদের জীবনকে সহজ করা। কিন্তু যারা এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়া কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা অত্যন্ত বাজে উদ্দেশ্যে কাজ করছেন। আমি প্রার্থনা করি, যেন আর কোনো নারীকে এমন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে না হয়। সবাই নিরাপদে থাকুন।”

উল্লেখ্য, ২০২২ সালে প্রজ্ঞা নাগরা ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এর পরের বছর, ২০২৩ সালে, মালয়ালাম সিনেমা ‘নাধিকালির সুন্দরী যমুনা’তে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।