শনিবার (১৭ জানুয়ারি) রাত ৭টার দিকে গুলিস্তানের ছোট মসজিদ গলির আলুর বাজার এলাকার একটি ভবনে আগুনের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজারের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার তলা ভবনের তিন তলার একটি জুতার কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।
এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।












