কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১২, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

গুলশান থানা সূত্রে জানা যায়, ১২ এপ্রিল গুলশান থানার একটি টিম বিকেল ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন