কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, বন্ধ হয়ে আছে কণ্ঠস্বর

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি।

অসুস্থতার এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার ফেসবুকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

অসুস্থতা নিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে কোনো ফোনকল রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া। তিনি বলেন, ‘আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’