কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২১, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি বাহিনীর ওই হামলায় এএফপির একজন ফ্রিল্যান্সারসহ তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক সামরিক প্রতিরক্ষা দপ্তর।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী ‘সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে লড়াই অনেকাংশে থেমে গেছে। তবে উভয়পক্ষই বার বার পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে আল-জাহরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তিন সাংবাদিক হলেন, মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম।