কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের বৈধতা তো আছেই, অবৈধ বলছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গণভোট অধ্যাদেশ অনুযায়ী গণভোট হয়েছে এবং গণভোটের বৈধতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বৈধতা তো আছেই, অবৈধ তো বলছি না। চতুর্থ তফসিলে যখন বিগত সরকারের সব কর্মকাণ্ডকে দু-একটা বাদে বৈধতা দেওয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে।’

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘নতুন করে ওই অধ্যাদেশকে আইন করার প্রয়োজন নেই। কারণ ওই আইনের আলোকে তো গণভোট হবে না। যদি গণভোট করতে হয়, তখন সাংবিধানিকভাবে অথবা সংবিধানের বাইরে গণভোট করতে হলে আলাদা একটা আইন পাস করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে জারি করা সব অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও কার্যদিবসের সীমাবদ্ধতায় অল্প সময়ের মধ্যেই ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।