কুমিল্লাবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৯, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় মো. মনজুরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মনজুরুল ইসলাম স্থানীয় খোকনের ছেলে এবং তিনি স্যানেটারির কাজ করতেন।  

স্থানীয় বাসিন্দারা জানান, লবণচরা থানার হরিণটানা ৮০ বিঘা কালভাটের কাছে পেয়ে দুর্বৃত্তরা তার পেটে ছুরি দিয়ে আঘাতের পর গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বজনরা জানান, মঞ্জুরুলের সঙ্গে কারও শুত্রুতা ছিল না। তবে কেন তাকে হত্যা করা হয়েছে এটি বুঝতে পারছি না।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই যুবককে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মৃত যুবকের বাবা একজন স্যানেটারি মিস্ত্রী। তিনি সহযোগী হিসেবে কাজ করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রখেছে।