ডেস্ক রিপোর্ট:
ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র হস্তান্তর করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ও তারেক রহমানের সহকারী দাওয়াতপত্র গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন বিকেলে তেজগাঁওয়ে তার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন।
অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া। লন্ডনে ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি ঈদ পালন করছেন।
খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, “এপ্রিলের মাঝামাঝি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন।”












