কুমিল্লাসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার জানাজা: পররাষ্ট্রমন্ত্রী নয়, স্পিকারকে পাঠাচ্ছে পাকিস্তান

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৩০, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ইসহাক দার জানান, বুধবার ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

এদিকে ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা যায়, ইসহাক দারের পরিবর্তে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। যদিও আজ (মঙ্গলবার) সন্ধ‌্যা অব‌ধি খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের ইসহাক দারের অংশ নেওয়ার তথ‌্য দি‌য়ে‌ছে।