কুমিল্লাবুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেশম দ্বীপে পানি শোধনাগারে বিমান হামলা, সরবরাহে সংকট

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলার ঘটনায় স্থাপনাটি অচল হয়ে পড়েছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তবে হামলার সুনির্দিষ্ট সময় এখনো নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ক্ষতিগ্রস্ত শোধনাগারটি স্বল্প সময়ে মেরামত সম্ভব নয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদি জানিয়েছেন, শোধনাগারটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাংকার ও অন্যান্য শোধনাগার থেকে সাময়িকভাবে পানির চাহিদা পূরণের চেষ্টা চলছে।

এদিকে হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, যুদ্ধের শুরুতে এ স্থাপনাটিতে হামলার ঘটনা ঘটলেও সাম্প্রতিক সময়ে নতুন কোনো হামলার তথ্য পাওয়া যায়নি।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।