কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেন সপরিবারে ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ খান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মুম্বাইয়ে বলিউডের বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’। প্রতিদিনই অভিনেতার বাড়ির সামনে ভক্ত-অনুরাগীদের ভিড় লেগে থাকে। কিন্তু এবার এই ‘মান্নাত’ ছেড়ে চলে যাচ্ছেন বাদশাহ। শিগগিরই তিনি সপরিবারে নতুন ঠিকানায় উঠতে যাচ্ছেন। বান্দ্রার সমুদ্রমুখী বাড়ি ছেড়ে মুম্বাইয়ের পালি হিলের একটি আবাসনে স্থানান্তরিত হচ্ছেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি তিনি এই বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন। কিন্তু হঠাৎ কেন ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ?

খবর অনুযায়ী, মান্নাতের অভ্যন্তরীণ সজ্জা সম্পূর্ণ বদলে যাবে। এই সংক্রান্ত কাজ খুব শীঘ্রই শুরু হবে। তাই আপাতত বাড়িটি ছেড়ে পালি হিলের বাড়িতে থাকবেন খান পরিবার। আগামী মে মাস থেকে মান্নাতে নির্মাণকাজ শুরু হবে এবং টানা দুই বছর ধরে এই কাজ চলবে। মান্নাতে আরও দুটি তলা যোগ করা হবে বলে জানা গেছে। এই কাজের জন্য গৌরী খান ইতিমধ্যেই প্রশাসনের অনুমতি নিয়েছেন ২০২৪ সালে।

যতদিন মান্নাতে কাজ চলবে, ততদিন পালি হিলের বাড়িতেই থাকবেন শাহরুখ ও তার পরিবার। পালি হিলের এই আবাসনের চারটি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে তাদের নতুন বাসার জন্য।

এই খবরে শাহরুখের ভক্ত-অনুরাগীদের মন ভেঙে গেছে। প্রায়ই মান্নাতের ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। কিন্তু আপাতত এই দৃশ্য ভক্তদের চোখে পড়বে না।

উল্লেখ্য, এই মুহূর্তে বলিউডের বাদশাহ ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। এই সিনেমাতেই প্রথমবারের মতো শাহরুখের মেয়ে সুহানা খানকে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে।