কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পুরস্কার পেয়ে হানিফ সংকেত বললেন এই অর্জন আমার নয় সবার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংস্কৃতি অঙ্গন থেকে রাষ্ট্রীয় সম্মাননা ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে সন্ধ্যায় হানিফ সংকেত নিজের একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে জানান, ‘স্বাধীনতা পুরস্কার’ ঘোষণার আনন্দের দিনে তিনি সবার কাছে কৃতজ্ঞ। তার পুরস্কারটি ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন কিংবদন্তি এ ব্যক্তিত্ব।

পোস্টে তিনি লিখেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়- যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার।

আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

.