কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেইনের রেকর্ডের ম্যাচে রোমাঞ্চকর জয় বায়ার্নের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

হ্যারি কেইনের রেকর্ড গড়ার ম্যাচে বায়ার্ন মিউনিখ দুর্বল হোলস্টেন কিলকে ৪-৩ গোলে হারিয়েছে। এই ম্যাচে ইংরেজ স্ট্রাইকার জোড়া গোল করে আর্লিং হলান্ডের একটি পুরোনো রেকর্ড ভেঙেছেন।

শনিবার বুন্ডেসলিগায় কেইন তার ৫০তম ম্যাচ খেলেন। এই মাইলফলক অর্জনের ম্যাচে তিনি বিরতির ঠিক আগে ও পরে হেডে দুটি গোল করেন।

জার্মানির শীর্ষ লিগে কোনো খেলোয়াড়ের প্রথম ৫০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের দখলে। তিনি এই ৫০ ম্যাচে মোট ৫৫টি গোল করেছেন।

পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দল কিলও ম্যাচে ভালো লড়াই করেছে। যদিও ৫৪ মিনিটের মধ্যে বায়ার্ন ৪-০ গোলে এগিয়ে যায়। বায়ার্নের অন্য দুটি গোল করেন জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি।

এরপর ফিন পোরাথ কিলের হয়ে একটি গোল করে ব্যবধান কমান। ম্যাচের শেষ মুহূর্তে স্টিফেন আরও দুটি গোল করে কিলের স্কোরকে সম্মানজনক করে তোলেন।

লিগ শিরোপা জয়ের লক্ষ্যে বায়ার্ন মিউনিখ টেবিলের শীর্ষে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। ২০ ম্যাচে তারা ৫১ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে, ১৯ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুজেন।