কুমিল্লাশুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া-৩ এমপি মুফতি আমির হামজা: “উপরওয়ালা আমি, এখানকার সিদ্ধান্ত আমার কথায়”

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে, তাই কেউ দুই নম্বরি করতে চাইলে তার কথাই মানতে হবে। তিনি বলেন, “উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি। যদি কেউ দুই নম্বরি করতে চায়, মাওলানা সাহেবের সঙ্গে যোগাযোগ করুন।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকার মানুষের আবেগের কেন্দ্রবিন্দু। কলেজের কিছু বিভাগই বর্তমানে চালু হয়েছে, তবে সাত দিনের মধ্যে নতুন কোনো সুখবর আশা করা যাচ্ছে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইকবাল হোসন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার শহিদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা।