কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবিতে মানববন্ধন

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৬, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা যৌক্তিক দাবিতে আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অনতিবিলম্বে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানায়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বরে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

গণিত বিভাগের শিক্ষার্থী মো. হান্নান রাহিম বলেন, ‘কুয়েট কি বাংলার গাজায় পরিণত হচ্ছে কিনা যেখানে হামলাকারীরা নিজেরাই ভিক্টিমদের সন্ত্রাসী আখ্যা দেয় আবার মামলা হয় হামলা হয়, ক্যাম্পাস থেকে বহিষ্কারও করা হয়। আমরা কুবি শিক্ষার্থীরা কুয়েটের পাশে আছি। অবিলম্বে অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং কুয়েট ভিসির ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আর সরকারকে বলতে চাই আপনারা দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা সারাদেশের শিক্ষার্থীরা মিলে আমরা মার্চ ফর কুয়েট কর্মসূচিতে যাবো।’

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০-৪৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম (জরুরি) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।