কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১০ জন আটক

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে। রবিবার মধ্যরাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এই সময় আটককৃতদের কাছ থেকে এবং তাদের দেয়া তথ্যানুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি রিভেলভার, তিনটি দেশীয় তৈরি এলজি, ৯টি কার্টুজ, চারটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আদর্শ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাদমান।

আটককৃতরা হলেন নগরী ঝাউতলা এলাকার নাঈমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুরি এলাকার আবু হামিদ মাহি (২১), ছোটরা ঈদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী (২৪), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), ঝাউতলা এলাকার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগরপাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), ধর্মসাগরপাড় এলাকার অপু (৪২), এবং বুড়িচং উপজেলার আবুল খায়ের (৩৯)।

সেনাবাহিনীর প্রেস বিজপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে রবিবার মধ্যরাতে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে সেনাবাহিনী। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করে। তাদের দেয়া তথ্যানুযায়ী বিভিন্ন জায়গায় অভিযান করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, অস্ত্রধারী আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।