কুমিল্লাসোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!


রবিবার ভোররাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)–এর অধীন বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাগবেড় এলাকায় অভিযান চালায়।


এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করা হয়।


বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা।
কুমিল্লা ১০ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্যসমূহ প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।