কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষা সফর

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!


রাশেদ হোসাইন:

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষা সফর গত মঙ্গলবারে সোনারগাঁও জাদুঘর পানাম নগর অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণ করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান, সহকারীর অধ্যাপক মজিবর রহমান, প্রভাষক মহিন উদ্দিন, প্রভাষক শাহ জাহান,অফিস সহকারি জামান।

উক্ত শিক্ষা সফরে অংশ গ্রহন করেন প্রত্যেক ইয়ার ছাত্রছাত্রী বৃন্দ।

পানাম নগর ছিল বাংলাদেশের একটি প্রাচীন জনপদ, যার একটি অংশ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। পানাম নগরের উৎপত্তি ১৩ শতকে। একসময় একটি সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র, সোনারগাঁও থেকে রাজধানী স্থানান্তরের পর ১৭ শতকে এটি হ্রাস পায়।

সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।