কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রশাসনের মিথ্যাচার ও শিক্ষার্থীদের অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৩, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা জামে মসজিদে দীর্ঘ সাত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা সাপ্তাহিক হাদিস তালীম বন্ধ করার নির্দেশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই ইস্যুতে অধ্যক্ষের কক্ষে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের পর সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদকে “মিথ্যাচার ও প্রোপাগান্ডা” বলে উল্লেখ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তারা জানান, গত ২০ জানুয়ারি সোমবার, এশার নামাজের পর হাদিসের তালীম না হওয়ায় উপস্থিত মুসল্লিরা ইমাম সাহেবের কাছে কারণ জানতে চান। ইমাম জানান, কলেজ প্রশাসনের নির্দেশে তালীম বন্ধ রাখতে বলা হয়েছে। এতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি এবং শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। ঐ দিন কোনো উত্তেজনা না ছড়িয়ে, তারা পরের দিন অধ্যক্ষের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে, ২১ জানুয়ারি সকাল ১১টায় শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হন। প্রায় ৩০-৪০ মিনিট শান্তিপূর্ণভাবে অপেক্ষার পর তারা অধ্যক্ষের অনুমতি নিয়ে তার কক্ষে প্রবেশ করেন। তবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, অধ্যক্ষ তাদের সঠিক জবাব না দিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কক্ষ ত্যাগের চেষ্টা করেন।

ঘটনার পর কিছু গণমাধ্যমে অধ্যক্ষকে “অবরুদ্ধ” করার খবর প্রকাশিত হয়, যা শিক্ষার্থীদের ভাষায় পুরোপুরি মিথ্যা। শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং তারা কেবল হাদিস তালীম চালুর আবেদন জানিয়েছিলেন।