কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির শিক্ষার গুনগত মান বৃদ্ধি হবে, সেটাই আমার স্বপ্ন-কুবি প্রো-ভিসি

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রো-ভিসি অধ্যাপক ড. মো: হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের উনিশটি বিভাগ পরিদর্শন করে নতুন শিক্ষার্থীদের খুঁজ খবর নেন ও দিকনির্দেশনা মূলক উপদেশ দেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পরিদর্শনের মাধ্যমে উনিশটি বিভাগ পরিদর্শন সমাপ্ত হয়।

প্রতিটি বিভাগে আধা ঘণ্টা থেকে এক ঘন্টা নতুন শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া, মা-বাবার স্বপ্ন পূরন করা, সুন্দর ক্যারিয়ার গড়া, বিশ্ববিদ্যালয়ের আইন মেনে চলা,ভালোভাবে পড়াশোনা করা, ও বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিকনির্দেশনা দেন নতুন শিক্ষার্থীদের।

এখনো নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি তাই নতুন শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সায়েন্স এবং বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি কিন্তু আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স ফ্যাকাল্টিতে এখনো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় উপস্থিতি তুলনামূলক কম।

বিভিন্ন বিভাগের সেশনজট ও রেজাল্ট আটকে থাকার বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন বিভাগের শিক্ষক স্বল্পতার কারনে রেজাল্ট দিতে লেইট হয়। স্বল্প শিক্ষক চার অথবা পাঁচটা কোর্স পড়িয়ে, পরীক্ষা নিয়ে আবার রেজাল্ট তৈরি করতে অনেক সময় লাগে আবার রেজিস্ট্রার বিভাগে রেজাল্ট জমা দিলেও লোকবল কম থাকায় রেজাল্ট প্রক্রিয়া করতেও আমাদেরও সময় লাগে।আবার চার মাসে সেমিস্টার থাকায় এতো কম সময়ে ক্লাস শেষ করে পরীক্ষা নিয়ে খাতা দেখে রেজাল্ট তৈরি করতেও একটু জটিলতা তৈরি হয়।

তিনি আরো বলেন, আমরা বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছি এবং তারাও চেষ্টা করতেছে যাতে দ্রুত সমস্যাগুলো সমাধান হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে যাতে সেশনজট না থাকে, দ্রুত রেজাল্ট পাবলিশ হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বৃদ্ধি লক্ষ্যেই কাজ করছেন তারা, এই সম্পর্কে তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না।নিয়মিত শিক্ষার্থীরা বের হয়ে যাবে এবং তারা যেন গুনগত শিক্ষা পায় সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, ডিপার্টমেন্ট গুলোতে যেন নিয়মিত ক্লাস হয়, শিক্ষকরা যেন নিয়মিত ক্লাস নেয়, শিক্ষকরা যেন শিক্ষার্থীদের সময় দেয় এই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টাই আমরা করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধি হবে সেটাই আমার স্বপ্ন।