কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা কোতোয়ালি থানা পরিদর্শনে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১০, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা কোতয়ালি থানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

শনিবার (১০ আগস্ট) বিকেল ৪ টায় কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি থানা পরিদর্শন করেন।

এ সময় কুমিল্লা সেনানিবাসের সিনিয়র কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম থানা পরিদর্শকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, সরকার পতনের পর সারা দেশে হামলা-সহিংসতায় থানাগুলোতে লুটপাট-ভাংচুর হয়। এর ফলে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। সম্প্রতি সেনাবাহিনীর পাহারায় ও সহযোগিতায় থানায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।