স্টাফ রিপোর্টার: কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদ, চান্দিনা উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল ১১ টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে মডেল মসজিদের উদ্বোধন করা হয়।
দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে কুমিল্লায় ২ টি মসজিদ উদ্বোধন করেন। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই মসজিদগুলো। মসজিদ গুলোতে ১ হাজার ২০০ মুসুল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য পুরুষ ও নারী মুসুল্লিদের জন্য রয়েছে জায়গা। এছাড়াও আছে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কার্যক্রম এবং ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের বোর্ডিং সুবিধা।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুসুল্লিদের সাথে। এইসময় কুমিল্লার একজন নারী মুসুল্লি প্রধানমন্ত্রী সাথে বলেন এই মডেল মসজিদে নিজেদের সন্তানদের ইসলাম সম্পর্কে বিভিন্ন শিক্ষা তাছাড়া বাচ্চাদের সাথে নিয়ে নামায পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানান। পরে নারী মুসুল্লিদের সাথে একদিন জামায়াতে নামায পড়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন সুযোগ হলে একদিন এসে নামাজ আদায় করবেন কুমিল্লা চৌদ্দগ্রাম মডেল মসজিদে।












