কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২জন নিহত

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ১৪, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ: কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিঠনিতে ইসমাইল ও নুরু নামে ২জন নিহত ও শাহজাহান নামে একজন আহত হয়েছেন । বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।

স্থানীয়রা জানা যায় দারোরা ইউনিয়নের বেশ কিছু এলাকায় বিগত ১০ দিনে একসাথে ৪টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তারপর এলাকাবাসী ডাকাতি রোধে রাতে এলাকা অবস্থান করত।

গতকাল রাতে মাহফিলের মাইকে ডাকাতদের উপস্থিতি দেখা গেছে এমন কথা শুনে গ্রামবাসী এক হয়ে রাস্তায় বের হয়ে ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে তিনজন পালাসুতা গ্রামের নাবু মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। তখন এলাকাবাসী তাদেরকে ঘর থেকে বের করে গণপিটুনি দেয়। এইসময় খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের কাছ থেকে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২জন নিহত হয়।

নিহতরা হলেন জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে মোঃ নুরু মিয়া। একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন। আহত শাহজাহান সদর দক্ষিন উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজাখোলা গ্রামের সেলিম মিয়ার ছেলে।

আহত শাহজাহান সময় সংবাদকে জানান তিনি একজন কুরআনের হাফেজ। রমজান মাসে শাহজাহান তারাবি পড়াতেন। আর্থিক অভাবে শাহজাহান দিনমজুর হিসেবে কাজ করতেন। গতকালকে নুরু ও ইসমাইল তাকে রাজমিস্ত্রীর কাজের জন্য ডেকে নিয়েছিল।

ঘটনাস্থল পরিদর্শন করতে এসে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সময় সংবাদকে জানান পুরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পূর্বে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা আমরা তা যাচাই করছি। এই ঘটনায় হক মিয়া নামে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে